শ্রীমঙ্গলে হাইল হাওরে জেলেদের জালে ১৬ ফুটের অজগর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মৌলভীবাজারের শ্রীমঙ্গল হাইল হাওরের উকুলবেড়ির বিলে মাছ ধরার জালে আটকা পড়া একটি অজগর সাপকে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। সাপটি লম্বায় ১৬ ফুট এর ওজন ২৫ থেকে ২৬ কেজি।

বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে রুমন মিয়ার মাছ ধরার জালে অজগরটি আটকা পড়ে। সকালে বিষয়টি সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য তাহের আলী সব্দরকে জানালে তিনি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন।

পরে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে গিয়ে সাবেক ইউপি সদস্য তাহের আলী সব্দর ও নৌকার মাঝি হায়েদ মিয়ার সহযোগিতায় জাল কেটে অজগরটিকে উদ্ধার করেন।

পরে অজগরটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

রোনালদো ধর/জে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More