দীপ্ত নিউজ
ময়মনসিংহ বিভাগ

শেরপুরে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শেরপুরে বন্যহাতির মৃতদেহ উদ্ধার

 

শেরপুরের ঝিনাইগাতীতে বন্যহাতির মৃতদেহ উদ্ধার করেছে বনবিভাগ। বৃহস্পতিবার (৫ অক্টোবর) সকালে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী পাহাড়ি এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সুত্রে জানা গেছে ,বুধবার রাতে বন্যহাতির একটি দল খাদ্যের সন্ধ্যানে পাহাড় থেকে ছোট গজনী এলাকায় আমন ধান ক্ষেতে নেমে আসে। এ সময় গ্রামবাসীরা মশাল জ্বালিয়ে ঢাক–ঢোল পিটিয়ে শব্দ করে হাতি তাড়ানোর চেষ্টা করে।

সকালে বন বিভাগ জানতে পারে বড় আকারের ৩৫ বছর বয়সী পুরুষ বন্যহাতির একটি মৃতদেহ পরে আছে। উপজেলা প্রানিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে ময়নাতদন্তের পর হাতির মৃত দেহটি মাটি চাপা দেয়া হয়।

হাতির মরদেহ উদ্ধারের ঘটনা নিশ্চিত করে রাংটিয়া ফরেষ্ট রেঞ্জ কর্মকর্তা মকরুল ইসলাম আকন্দ।

 

মঞ্জুরুল আহসান / আল / দীপ্ত সংবাদ