দীপ্ত নিউজ
বাংলাদেশ

শুরু হলো ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শুরু হলো ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা
ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা

দেশের সরকারি–বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২–২৩ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মে) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

রাজধানীর পাঁচটি কেন্দ্রসহ দেশের মোট ১২টি কেন্দ্রের ১৬টি ভেন্যুতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বছর ডেন্টালে ভর্তির জন্য ৩৭ হাজার ৫২৮ জন শিক্ষার্থী আবেদন করেছেন। সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে মোট আসন রয়েছে ৫৪৫টি। সেই হিসাবে আবেদনের সংখ্যা অনুযায়ী, এবার প্রতিটি আসনের বিপরীতে ৬৮ জন শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। তবে ২৬টি বেসরকারি ডেন্টাল কলেজ ও ইউনিটে আসন রয়েছে ১ হাজার ৪০৫টি। সব মিলিয়ে মোট আসন সংখ্যা ১ হাজার ৯৫০টি।

যূথী/দীপ্ত সংবাদ