দীপ্ত নিউজ
রাজধানী

শাহবাগে ফুল দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
শাহবাগে ফুল দোকানে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর শাহবাগে ফুলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার (৫ এপ্রিল) রাত ৯টা ৫৩ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান।

তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

 

এসএ