বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬

শান্তর সেঞ্চুরির পর মুস্তাফিজের ফাইফার, সিরিজ জিতল বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ব্যাট হাতে অনবদ্য সেঞ্চুরি হাঁকিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর বল হাতে পাঁচ উইকেট নিয়ে ঝলক দেখালেন চোট কাটিয়ে দলে ফেরা মুস্তাফিজুর রহমান। তাতে নিউজিল্যান্ডকে ৫৫ রানে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২১ ব্যবধানে জিতল মেহেদি হাসান মিরাজের দল।

নিউজিল্যান্ডের কাছে হেরে ঘরের মাঠের এই ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশ। তবে পরের ম্যাচেই ঘুরে দাঁড়ায় টাইগাররা। ফলে শেষ ম্যাচটি হয়ে উঠে সিরিজ নির্ধারণী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) চট্টগ্রামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান করে নাজমুল হোসেন শান্ত।

জবাবে ৪৪ ওভার ৫ বলে ২১০ রান করে অলআউট হয় নিউজিল্যান্ড। টাইগারদের হয়ে ৩০ রানে ৫ উইকেট শিকার করে সেরা বোলার মুস্তাফিজ।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More