শিরোনাম
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

রেল লাইনে অবরোধ তুলে নিয়েছে রাবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রেল লাইনে অবরোধ তুলে নিয়েছে রাবি শিক্ষার্থীরা
অবরোধ তুলে নিয়েছে রাবি শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে রাজশাহীর বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী ফ্লাইওভারের নিচে রাজশাহী–ঢাকা রেল লাইন অবরোধ তুলে নিয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১ টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেহেরচন্ডী ফ্লাইওভারের নিচে রাজশাহী–ঢাকা রেল লাইন অবরোধ করে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

পরে শিক্ষার্থীরা বিকাল চারটায় রেল লাইন থেকে অবরোধ তুরে নিয়ে ক্যাম্পাসে ফিরে যায়। আগামীকালের কর্মসূচি আজ রাতে জানিয়ে দিবে আন্দোলনরত শিক্ষার্থীরা।

আদনান/ আল/ দীপ্ত সংবাদ