দীপ্ত নিউজ
রাজনীতি

নৌকা ডুবির মৃত্যুতে গভীর সমবেদনা জানান মোঃ নূরুল ইসলাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
নৌকা ডুবির মৃত্যুতে গভীর সমবেদনা জানান মোঃ নূরুল ইসলাম
মাননীয় মন্ত্রী জনাব মো: নূরুল ইসলাম সুজন

পঞ্চগড় জেলার বোদা উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়া ঘাটে ভয়াল নৌকা ডুবিতে ৭২ জন মানুষের মর্মান্তিক মৃত্যু হয়।

সোমবার (২৫ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। গত বছরের এই দিনে দুপুরে নৌকার যাত্রিরা বোদেশ্বরী মন্দিরে মহালয়ার পূঁজা–অর্চনা অনুষ্ঠানে যাচ্ছিল। মাঝ নদীতে নৌকা ডুবে এই দুর্ঘটনা ঘটে।

এক শোকবার্তায় অনাকাঙ্ক্ষিত নৌকা ডুবিতে মর্মান্তিক মৃত্যুবরণকারীদের আত্মার শান্তি কামনা ও তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান রেলপথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন।

সিরাজ উদ–দৌলা খান/পূর্ণিমা/দীপ্ত নিউজ