দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

রাণীনগরে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর ৪০০টি কম্বল বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাণীনগরে শীতার্তদের মাঝে সেনাবাহিনীর ৪০০টি কম্বল বিতরণ
শীতার্তদের মাঝে সেনাবাহিনীর ৪০০টি কম্বল বিতরণ

নওগাঁ জেলার রাণীনগর উপজেলাধীন এলাকায় গরীব ও দুঃস্থ পরিবারের মাঝে ১১ পদাতিক ডিভিশন এর ২৬ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ৭ ইস্ট বেংগল রেজিমেন্ট কর্তৃক শীতার্ত মানুষের মাঝে ৪০০টি কম্বল বিতরণ করা হয়।

সম্মানিত সেনাবাহিনী প্রধানের নির্দেশনায় মঙ্গলবার (৯ জানুয়ারি) শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ছাড়াও নানাবিধ জনসেবামূলক কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।

এরই ধারাবাহিকতায় এই এলাকায় শীতার্ত স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন জিওসি ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া মেজর জেনারেল মোঃ খালেদ–আল–মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি। এ সময় উপস্থিত ছিলেন ২৬ পদাতিক ব্রিগেড এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ রশিদুল ইসলাম, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি এবং ৭ ইস্ট বেংগল রেজিমেন্ট এর অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মাহমুদুজ্জামান, পিএসসি। স্থানীয় জনসাধারণ সেনাবাহিনীর এ মানবিক কার্যক্রমে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

 

আল / দীপ্ত সংবাদ