দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজশাহীতে নবজাতক চুরি, স্বামী-স্ত্রীর কারাদন্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজশাহীতে নবজাতক চুরি, স্বামী-স্ত্রীর কারাদন্ড

রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতাল থেকে শিশু সন্তান চুরি করায় স্বামী-স্ত্রীকে ১৫ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। বুধবার (৫ এপ্রিল) দুপুরে মানব পাচার অপরাধ ট্রাইব্যুনালের বিচারক আয়েজ উদ্দিন এই রায় ঘোষণা করেন।

এ মামলার প্রধান আসামি মৌসুমি বেগমকে ১০ বছর ও তার স্বামী সজীব আহম্মেদকে ৫ বছরের কারাদন্ড দেয় আদালত। একই সাথে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। অনাদায়ে আরো ৬ মাসে কারাদন্ড প্রদান করে আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মানব পাচার অপরাধ ট্রাইব্যুনাল রাজশাহীর পিপি শফিকুল ইসলাম জানান, ২০২১ সালের ২০ জানুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন শ্রী মাসুম রবি দম্পতি। সন্তান জন্মের পরেরদিন রাত দশটার দিকে একই ওয়ার্ড থেকে নবজাতককে চুরি করেন মৌসুমি বেগম। এ ঘটনার পরের দিন মাসুম রবি বাদি হয়ে মহানগরীর রাজপাড়া থানায় মামলা দায়ের কারেন। মামলার একদিন পরে শিশুটিকে মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে পানির ট্যাংকি এলাকা থেকে উদ্ধার করে পুলিশ। এই সময় সজীব ও মৌসুমিকে গ্রেফতার করে পুলিশ।

এঘটনায় মামলা হয় ২০২১ সালের ২৩ জানুয়ারি। চার্জশিট হয়েছে একই বছরের ৯ সেপ্টেম্বর। মামলার রায়ে আমরা সন্তুষ্ট।

আসামি পক্ষের আইনজীবী হাসানুল সোহাগ বলেন, রায়ে আমরা সন্তষ্ট নই। আমরা উচ্চ আদালতে যাব।

 

এমি/দীপ্ত