দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে ৫ চামড়াব্যবসায়ীকে জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রাজধানীতে ৫ চামড়াব্যবসায়ীকে জরিমানা

ঈদের দিন রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় অননুমোদিতভাবে কাঁচা চামড়া কেনাবেচা করায় মৌসুমি পাঁচ চামড়াব্যবসায়ীকে জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাসেরের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সায়েন্সল্যাব এলাকায় রাস্তায় ট্রাক-ভ্যান স্থাপন করে জনসাধারণের চলাচল বন্ধ করে চামড়া কেনাবেচা করছিলেন কয়েকজন ব্যবসায়ী। এজন্য পাঁচ ব্যবসায়ীকে ৪৭ হাজার টাকা জরিমানা করেন ডিএসসিসির অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শফিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

কাঁচা চামড়ার অননুমোদিতভাবে কেনাবেচার বিরুদ্ধে দুপুর আড়াইটা থেকে বিকেল পৌনে ৫টা পর্যন্ত অভিযান চলে।

 

সুপ্তি/ দীপ্ত সংবাদ