দীপ্ত নিউজ
বাংলাদেশ

রাজধানীতে ফানুস ওড়ানো নিষিদ্ধ করল ডিএমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
রাজধানীতে ফানুস ওড়ানো নিষিদ্ধ করল ডিএমপি

ঢাকা মহানগর এলাকায় যেকোন প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার (১৪ আগস্ট) এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং– III/76) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত ১১টা থেকে আগামীকাল ১৫ আগস্ট শুক্রবার রাত ১২টা পর্যন্ত যেকোনো প্রকার ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হলো।

এ সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে নগরবাসীকে বিশেষ অনুরোধ জানিয়েছে ডিএমপি।