দীপ্ত নিউজ
অন্যান্য

রমজানে বিদ্যালয় খোলা না বন্ধ থাকবে, জানা যাবে আজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রমজানে বিদ্যালয় খোলা না বন্ধ থাকবে, জানা যাবে আজ
ফাইল ছবি

পবিত্র রমজান মাসে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত দেবেন আপিল বিভাগ।

মঙ্গলবার (১২ মার্চ) বেলা সাড়ে ১১টায় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

রমজান মাসে বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত গত রোববার স্থগিত করেন হাইকোর্ট। পরে রাষ্ট্রপক্ষ আপিল করলে সোমবার (১১ মার্চ) চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম তা শুনানির জন্য আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠান।

চেম্বার আদালতের এই আদেশের ফলে আজ বিদ্যালয় বন্ধ থাকবে বলে জানান রিট আবেদনকারীর আইনজীবী এ কে এম ফয়েজ। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।

রমজান মাসের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ১৫ দিন সরকারি–বেসরকারি নিম্নমাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি করেছিল। এ দুই প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন শফিউর রহমান চৌধুরী নামের এক ব্যক্তি। রিটে রমজানে বিদ্যালয় খোলা রাখায় যানজটসহ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়।