শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
ক্যাম্পাস

রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংসদের বসন্ত উৎসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সংসদের বসন্ত উৎসব
ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ। ছবি: দীপ্ত সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পঞ্চমবারের মতো আয়োজিত হতে যাচ্ছে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ বসন্ত উৎসব ১৪৩০‘।

রবিবার (১০ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র (টিএসসি) প্রাঙ্গণে নানা আয়োজনে দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৮ মার্চ) ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরে আয়োজক সংস্থা ‘ ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদ‘।


দিনব্যাপী এই আয়োজনের বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে গ্রামীণ লোকজ মেলা এবং তারকা শিল্পীদের পরিবেশনায় মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা। গ্রামীণ মেলায় পোশাক, অলংকার ও খাবারের স্টলের পাশাপাশি থাকছে নাগরদোলা, বানর নাচ, সাপের খেলা, পুতুল নাচ, বায়োস্কোপ, মোরগ লড়াই, পুঁথিপাঠ, কীর্তন, টিয়া পাখির সাহায্যে ভাগ্যগণনাসহ ঐতিহ্যবাহী গ্রামীণ লৌকিক সংস্কৃতির বাহারি সব আয়োজন।


এক টুকরো গ্রামবাংলাকে ঢাকা শহরের বুকে নিয়ে আসাই এই আয়োজনের মূল লক্ষ্য বলে জানান আয়োজক কমিটি।

দিনব্যাপী অনুষ্ঠানে সকাল ১০টায় গ্রামীণ মেলা উদ্বোধন করা হবে। দুপুর ৩টায় আলোচনা ও গুণীজন সম্মাননা পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি।

উদ্বোধক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম মাকসুদ কামাল। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র–শিক্ষক কেন্দ্রের (টিএসসি) উপদেষ্টা প্রফেসর ড. সিকদার মনোয়ার মুর্শেদ এবং অভিনয়শিল্পী মনোজ প্রামাণিক।

অনুষ্ঠানে সভাপ্রধান হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের মডারেটর এবং ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা‘ বিভাগের অ্যাসোসিয়েট অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক অঙ্গনে অবদানের জন্য গুণীজন সম্মাননা প্রদান করা হবে সঙ্গীতশিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক রফিকুল আলম, একুশে পদকপ্রাপ্ত নৃত্যশিল্পী শামীম আরা নিপা, সঙ্গীতশিল্পী আবিদা সুলতানা এবং অভিনয়শিল্পী ডা. এজাজুল ইসলামকে।

আলোচনা সভা শেষে বিকেল ৫টায় থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের শিল্পীদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এরপর সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে থাকবে কনসার্টে জনপ্রিয় ব্যন্ড ‘এভয়েডরাফা‘ ও ‘কৃষ্ণপক্ষ‘র সঙ্গীত পরিবেশনা এবং রাত ৯টা ৪৫ মিনিটে থাকবে সমাপনী অনুষ্ঠান।