দীপ্ত নিউজ
বাংলাদেশ

যশোরে নকল মবিল কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
যশোরে নকল মবিল কারখানায় ভোক্তা অধিদপ্তরের অভিযান
কারখানায় অভিযান পরিচালনা করার সময় ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তাসহ পুলিশরা উপস্থিত ছিলেন

যশোরে নকল লুব্রিকেন্ট (মবিল) বোতলজাত করার একটি কারখানায় অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (৪ এপ্রিল) দুপুরে শহরতলীর চাঁচড়া গোলদারপাড়ার একটি ভাড়া বাসায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিব।

অভিযান শেষে সাংবাদিকদের তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোলদারপাড়ার জাহিদুল গোলদারের ভাড়া বাসায় সাহেব আলীর নকল মবিল কারখানায় অভিযান চালান তারা। এসময় সেখান থেকে ১১৯টি বাক্সে ৩১৭৯টি বোতল নকল ভারতীয় মতুল, বাজাজ ও হিরো ব্র্যান্ডের মবিল জব্দ করেন। এছাড়া ৪ ব্যারেল ভর্তি মবিল ও ১৪ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের মবিলের বোতল জব্দ করেন। মালিক না থাকায় জরিমানা করা সম্ভব হয়নি। পরবর্তিতে মালিকের উপস্থিতিতে ২ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে।

এফএম/দীপ্ত সংবাদ