বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
FIFA 2026 24H Window
UPCOMING

FIXTURES

Syncing...
MATCH -- GROUP -
- - -
VS
- - -
KICK OFF:
Processing...
বুধবার, ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

হ্যাটট্রিক করে যা বললেন মেসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করে ব্যক্তিগত অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত করলেন লিওনেল মেসি।

জয় দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করল আর্জেন্টিনা। বিশ্বকাপ মিশনের প্রথম ম্যাচ খেলতে নেমেই হ্যাটট্রিক করে ব্যক্তিগত অর্জনের মুকুটে আরও একটি পালক যুক্ত করলেন লিওনেল মেসি।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ম্যাচে আলজেরিয়াকে ৩০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা।

হ্যাটট্রিকস্ট্যান্ডিং ওভেশনরেকর্ড ব্রেকিং: কি নেই এই ম্যাচে। তবে, ম্যাচের একটি মুহূর্ত বেশ আলোচনায় এখন। কেন মহাতারকা কাঁদলেন?

উত্তর পাওয়া গেলো পোস্টম্যাচ ইন্টারভিউতে।

পেয়ার অব দ্য ম্যাচ’ পুরস্কার হাতে নিয়ে আর্জেন্টিনা অধিনায়ক বলেন, ‘পুরো দল, কোচিং স্টাফ আর সতীর্থদের কাছে আমি কৃতজ্ঞ। তারা সব সময় আমার পাশে ছিল। তাদের সমর্থনই আমাকে শক্তি জুগিয়েছে।’

লিও বলেন, “আমি ফুটবল খেলতে ভালোবাসি। ছোটবেলা থেকেই এটা আমার প্যাশন। যখন আমার মন ভালো থাকে, আমি আমার সর্বস্ব দিয়ে দিই। যতদিন আমি পারব এবং খেলার জন্য ফিট থাকব, আমি এখানেই থাকব।

তিনি আরও বলেন, ‘এটি আমার ষষ্ঠ বিশ্বকাপ। আমি এখনও অনুভব করছি যে আমি বেশ ভালো ফর্মে আছি। ভাগ্যবশত, আজ আমরা একটি কঠিন ম্যাচে জয়লাভ করতে পেরেছি। টুর্নামেন্টের প্রথম ম্যাচটি জয় দিয়ে শুরু করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মেসি বলেন, ‘গত বিশ্বকাপ থেকেই আমরা শিখেছি, এখানে কেউ কাউকে কিছু উপহার দেয় না। সব দলই শক্তিশালী, সংগঠিত এবং নিজেদের মতো করে প্রস্তুত। প্রতিটি ম্যাচই কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More