মেডিকেলে ভর্তি পরীক্ষা ১২ ডিসেম্বর

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

দেশের সরকারি–বেসরকারি মেডিকেল কলেজে আগামী ১২ ডিসেম্বর ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা নেয়া হবে। সোমবার (৬ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে।

স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম জানান, আগামী ১২ ডিসেম্বর মেডিকেল ভর্তি পরীক্ষা হবে। এটি চূড়ান্ত করা হয়েছে। আমরা পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিচ্ছি। আবেদন গ্রহণ ও অন্যান্য বিষয় খুব দ্রুত চূড়ান্ত করে জানিয়ে দেওয়া হবে।

তিনি আরো জানান, ভর্তি পরীক্ষার নম্বর, আসন সংখ্যাসহ অন্যান্য বিষয় নিয়ে পরবর্তী সভায় আলোচনা করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে সেই অনুযায়ী বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বৈঠকে বিএমডিসির সভাপতি মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্যশিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম–সচিব মল্লিকা খাতুন, স্বাস্থ্যশিক্ষা অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More