মেট্রো লাইনে কুকুর, কিছুক্ষণ বন্ধ ছিল ট্রেন চলাচল

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মেট্রোরেল লাইনে একটি কুকুর উঠে পড়ায় উত্তরা-মতিঝিল রুটে ট্রেন চলাচল ৫ মিনিট বন্ধ ছিল ।

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় মেট্রোরেল লাইনে একটি কুকুর উঠে পড়ায় উত্তরা–মতিঝিল রুটে ট্রেন চলাচল ৫ মিনিট বন্ধ ছিল ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকাল ১১টা ৫২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

নিরাপত্তার স্বার্থে মতিঝিলগামী একটি ট্রেন থামিয়ে দেয়া হয়। পরে লাইন থেকে কুকুরটি সরিয়ে নিতে কিছু সময় ট্রেন চলাচল বন্ধ থাকে।

এমআরটি পুলিশের অপারেশনস পরিদর্শক মো. মহসিন শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বেলা ১১টা ৫২ মিনিট থেকে ১১টা ৫৭ মিনিট পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের সদস্যরা মেট্রোরেলের লাইন থেকে কুকুরটিকে সরিয়ে নিরাপদ স্থানে নিয়ে যান। এরপর ট্রেন চলাচল আবার শুরু হয়।

বর্তমানে উত্তরা–মতিঝিল রুটে মেট্রোরেল স্বাভাবিকভাবে চলাচল করছে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More