শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

মেঘনায় দুর্ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মেঘনায় দুর্ঘটনায় দুই লঞ্চের রুট পারমিট বাতিল

চাঁদপুরের মেঘনা নদীতে মাঝরাতে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহতের ঘটনায় সংশ্লিষ্ট দুই লঞ্চের রুট পারমিট বাতিল করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

একই সঙ্গে ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। এছাড়া পৃথক আরেক ঘটনায় নারায়ণগঞ্জে দুর্ঘটনার পর এম‌ভি সুন্দরবন–১৬ লঞ্চটির চলাচল স্থগিত হয়েছে।

বিআইডব্লিউটিএ চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা জানান, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) মধ্যরাতে চাঁদপুরের হাইমচর ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে সংঘর্ষের পর এমভি জাকির সম্রাট–৩ এবং এমভি অ্যাডভেঞ্চার–৯ লঞ্চের রুট পারমিট বাতিল করা হয়েছে। এ ঘটনায় মেরিন কোর্টে মামলা করা হবে।