শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

মুসল্লিদের সহযোগিতায় মসজিদে নববীতে ১৩৫২ নারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মুসল্লিদের সহযোগিতায় মসজিদে নববীতে ১৩৫২ নারী

মদিনার মসজিদে নববীতে আগত নারী মুসল্লিদের সহযোগিতা করতে ১ হাজার ৩৫২ নারী স্বেচ্ছাসেবককে প্রশিক্ষণ দিয়েছে সৌদি আরব। মসজিদে নববীর তত্ত্বাবধানের দায়িত্বে থাকা জেনারেল অথরিটি অনলাইনে এই প্রশিক্ষণের আয়োজন করেছিল।

সৌদি আরবের ভিসা ব্যবস্থাপনা সহজ করায় দেশটিতে মক্কা ও মদীনার উদ্দেশ্যে আগত মুসল্লির সংখ্যাও প্রতিনিয়ত বাড়ছে।

সৌদি সরকারও পর্যটকসহ মক্কা ও মদীনায় আগত মুসল্লিদের সর্বোচ্চ মানের সেবা দিতে প্রতিনিয়ত জনবল নিয়োগ দিচ্ছে। তারই অংশ হিসেবে এবার মদীনায় আগত নারী মুসল্লিদের সেবা দিতে প্রশিক্ষিত ১ হাজার ৩৫২ জন নারীকে নিয়োগ দিচ্ছে। যারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভিড় ব্যবস্থাপনা এবং বয়স্ক ও শারীরিক প্রতিবন্ধীদের সেবা দেবেন।

বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে মসজিদে নববীতে মুসল্লিদের ভিড় বাড়ে। এই সময় বেশি মানুষ ওমরাহ হজ পালন করে থাকেন। ওমরাহ পালন শেষে মসজিদে নববীতে বিশ্ব মুসলিমের প্রাণের স্পন্দন হযরত মোহাম্মদ (সাঃ)-এর রওজা জিয়ারতের উদ্দেশ্যে উপস্থিত হন মুসল্লিরা।

সৌদি কর্তৃপক্ষ জানায়, রমজান শুরুর আগেই তাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কয়েকদিন আগে এসব প্রস্তুতি পর্যবেক্ষণ করা হয়। যার মধ্যে ছিল, মুসল্লিদের স্রোতের সঙ্গে মানিয়ে নিতে সেবা বৃদ্ধি করা, মসজিদ প্রাঙ্গন পরিষ্কার–পরিচ্ছন্ন করা এবং সঠিকভাবে ভিড় সামলানো।

উল্লেখ্য, মসজিদে নববীতে পবিত্র রমজান মাসে বিনামূল্যে ২৫ লাখ বোতল জমজমের পানি দেওয়া হবে।

প্রসঙ্গত, পবিত্র রমজান মাসের তাৎপর্য ও ফজিলত বেশি। তাই এ মাসে ইবাদত–বন্দেগিতে বেশি সওয়াবের আশায় সাধারণ মানুষ ইবাদতের জন্য ইসলামের দুই পবিত্রস্থান মক্কা ও মদীনা বেঁছে নেন। এ কারণে রমজান মাসে সেখানে ভিড় বাড়ে।

 

এসএ/দীপ্ত সংবাদ