মুন্সীগঞ্জে ট্রাকের ধাক্কায় কলেজ ছাত্রী নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

মুন্সীগঞ্জের শ্রীনগরে ট্রাকের ধাক্কায় স্বর্ণা আক্তার (১৭) নামে এক কলেজ ছাত্রী নিহত হয়েছে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামারগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত স্বর্ণা দোহার উপজেলার মোকসেদপুর গ্রামের সেকেন্দার খালাসির মেয়ে। সে দোহার পদ্মা কলেজের দ্বাদশ শেণির মানবিক বিভাগের ছাত্রী।

প্রত্যক্ষদর্শী জানায়, দোহারগামী রাস্তায় অজ্ঞাত যুবকের মোটরসাইকেল করে বালাসুর বাজার থেকে আল–আমিন বাজারের দিকে যাওয়ার পথে একটি দ্রুত গতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে স্বর্ণা মোটরসাইকেল থেকে পড়ে যায়। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শ্রীনগর থানার অফিসার ইনচার্জ হেদায়েতুল ইসলাম।

অফিসার ইনচার্জ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ও মরদেহ পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন: বরিশালে কোয়ার্টার থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More