দীপ্ত নিউজ
বিনোদন

মুন্সীগঞ্জের জামাই হচ্ছেন শাকিব খান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
মুন্সীগঞ্জের জামাই হচ্ছেন শাকিব খান!
ঢালিউড সুপারস্টার শাকিব খান।

 

ঢালিউড সুপারস্টার শাকিব খানের বিয়ের গুঞ্জন এখন টক অব দ্য টাউন। শোনা যাচ্ছে, পরিবারের পছন্দ মতো তৃতীয়বার বিয়ে করতে যাচ্ছেন কিং খান।

শাকিবের পারিবারিক সূত্র জানা গেছে, অতীত ভুলে এবার পরিবারের মতেই সংসারী হবার সিদ্ধান্ত নিয়েছেন।

এরপর থেকেই ভক্তদের কৌতুহল কোথায় বসবে শাকিব খানের বিয়ের আসর? এ বিষয়েও নাকি চিন্তা করছেন পরিবারের সদস্যরা।

শাকিবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, ঢাকার পার্শ্ববর্তী জেলা মুন্সিগঞ্জের একটি মেয়েকে শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ।

একই সঙ্গে শাকিবের পরিবার হুঁশিয়ারি দিয়েছে, শাকিবকে নিয়ে কোনো রকম মিথ্যাচার করলেই আইনের আশ্রয় নিতে বাধ্য হবেন তারা।

উল্লেখ্য, সবকিছু ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে বিয়ের পিঁড়িতে বসবেন ঢালিউড কিং খান।

 

এসএ/দীপ্ত সংবাদ