বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

মা হারালেন চিত্রনায়ক আরিফিন শুভ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ঢাকায় চলচিত্রের অভিনেতা আরিফিন শুভর মা খাইরুন নাহার মারা গেছেন। বুধবার রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মৃত্যু হয় তার।মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭০ বছর।

নায়কের পারিবারিক সূত্র জানিয়েছে, গত ২১ জানুয়ারি দুপুরে অসুস্থ হয়ে পড়েন খায়রুন নাহার। এরপর থেকে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। এছাড়া, ২০১৭ সাল থেকে সিজোফ্রেনিয়া নামক রোগে ভুগছেন তিনি।

মায়ের মৃত্যুতে তার আত্মার মাগফেরাত কামনায় আরিফিন শুভ দেশেবাসীর কাছে দোয়া চেয়েছেন।

এক ফেসবুক পোস্টে জায়েদ খান লেখেন, ‘চিত্রনায়ক আরিফিন শুভর মা গতকাল রাত ১১.৫৫ মিনিটে রাজধানীর নিউরো সায়েন্স হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অদ্য বাদ ফযর জানাজা এবং শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফনকাজ সম্পন্ন হবে।’

 

আল / দীপ্ত সংবাদ

 

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More