দীপ্ত নিউজ
বাংলাদেশ

মারা গেছেন সুপার ষ্টার গ্রুপ-এর প্রতিষ্ঠাতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মারা গেছেন সুপার ষ্টার গ্রুপ-এর প্রতিষ্ঠাতা

 

বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক সুপার ষ্টার গ্রুপ–এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইব্রাহীম মারা গেছেন।

বুধবার (২০ ডিসেম্বর) ভোর ৫.১৭ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

জনাব মোহাম্মদ ইব্রাহীম–এর প্রথম নামাজের জানাজা আজ সকাল নয়টাই মহাখালি নিউ ডিওএইচএস–এর কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

আমলাপাড়া বড় মসজিদে বাদ যোহর তার দ্বিতীয় জানাজা, এবং নারায়ণগঞ্জের মাসদাইল গোরস্থানে তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

 

এসএ/দীপ্ত নিউজ