শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
শিক্ষা

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে মানববন্ধন ও শিক্ষক সমাবেশ

মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন ও শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা এগারোটায় বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা শিক্ষক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, শিক্ষিকা সালমা বেগম ও শিক্ষক আতাজুল ইসলাম সহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

তাদের দাবি না মানলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান বক্তারা।

 

আফ/দীপ্ত নিউজ