দীপ্ত নিউজ
সারাদেশ

মাগুরা জেলা পরিষদের সাড়ে ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

আদীব জামাল
আদীব জামাল
মাগুরা জেলা পরিষদের সাড়ে ৬১ কোটি টাকার বাজেট ঘোষণা

 

মাগুরায় জেলা পরিষদের ২০২৩–২০২৪ অর্থ বছরের জন্য ৬১ কোটি ৪৫ লাখ ১১ হাজার টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এক সভায় জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু এ বাজেট ঘোষণা করেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সানিউল কাদের এর সভাপতিত্বে বাজেট অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের উপদেষ্টা ও মাগুরা–১ আসনের সংসদ সদস্য অ্যাড. সাইফুজ্জামান শিখর। অন্যান্যর মধ্য উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ জেলা পরিষদ সদস্য বৃন্দ।

ঘোষিত বাজেটের অর্থ জেলার তৃণমূল অবকাঠামাসহ ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নে বিভিন প্রকল্পে ব্যয় করা হবে বলে জানানো হয়।

 

আল/দীপ্ত সংবাদ