মাগুরায় বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‌্যালি করেছে জেলা আওয়ামী লীগ।

শুক্রবার (১৭ মার্চ ) বিকালে প্রায় অর্ধলক্ষাদিক নেতাকর্মীর এই র‌্যালি শহরের নোমানী ময়দান থেকে বের হয়ে শহর প্রদক্ষিণ করে সেখানে এসে শেষ হয়। র‌্যালিতে মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদারসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেয়‌।

এর আগে আওয়ামী লীগের প্রতিটি অঙ্গ সংগঠন ও জেলার প্রতিটি ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা মিছিল সহকারে শহরের নোমানী ময়দানে একত্রিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর,মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড.শ্রী বীরেন শিকদার, জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডসহ অঙ্গ সংগঠনের নেতারা।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More