দীপ্ত নিউজ
খুলনা বিভাগ

মাগুরায় ধরা পড়ল ১৬ কেজি বাঘাইড় মাছ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মাগুরায় ধরা পড়ল ১৬ কেজি বাঘাইড় মাছ
বাঘাইড় মাছ।

মাগুরায় খেপলা জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বাঘাইড় মাছ। স্থানীয় বাজারে মাছটি ৩০ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

বুধবার (৬ মার্চ) সকালে মহম্মদপুর উপজেলার ধুপুড়িয়া গ্রামের নিমাই মাঝি মাছটি ধরেন।

নিমাই মাঝি বলেন, বাড়ির পাশে মধুমতি নদীর এলাংখালি ঘাট এলাকায় খেপলা জালটি পানিতে ফেলতেই ধরা পড়ে বিশাল আকৃতির মাছটি। প্রথমে তিনি কুমির ভেবে ভয় পেলেও পরে দেখতে পান সেটি বাঘাইড় মাছ।

আরও পড়ুন: পর্দার নায়ক থেকে মাঠের নায়ক হতে চাই: ফেরদৌস

মাঝি আরও বলেন, গত কয়েকদিন নদীতে জাল ফেললেও প্রায় খালি হাতেই বাড়ি ফিরতে হয়েছে। সেখানে ছোট জালে এত বড় মাছ আমার জন্যে আশির্বাদ।

উল্লেখ্য, দুই হাজার টাকা কেজি দরে মাছটি মহম্মদপুর বাজারের এক মাছ ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়েছে।

 

শ্রাবণ/এসএ/দীপ্ত সংবাদ