মহান মে দিবস আজ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
মহান মে দিবস আজ। শ্রমিক অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন।

মহান মে দিবস আজ। শ্রমিক অধিকার আদায়ের এক অবিস্মরণীয় দিন।

বিশ্বের ৮০টিরও বেশি দেশের মতো বাংলাদেশও রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালন করা হবে। এ বছর দিবসটির প্রতিপাদ্য হলো— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’।

১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমিকদের ঐতিহাসিক আন্দোলনের মধ্য দিয়ে মহান মে দিবসের ইতিহাসের সূচনা। শিল্প বিপ্লব–পরবর্তী সময় শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত কাজ করতে বাধ্য করা হলে তারা ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে সংগঠিত হয়। ওই বছরের ১ মে দেশজুড়ে ধর্মঘট ও বিক্ষোভ শুরু হয়।

আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে সংঘটিত হে মার্কেট বোমা বিস্ফোরণ ও পুলিশ গুলিতে বেশ কয়েকজন নিহত ও বহু মানুষ আহত হন। পরবর্তীকালে কয়েকজন শ্রমিক নেতাকে বিতর্কিত বিচারে মৃত্যুদণ্ড দেয়া হলে তা বিশ্বব্যাপী প্রতিবাদের জন্ম দেয় এবং শ্রমিক আন্দোলনের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

এরপর ১৮৮৯ সালে দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ‘১ মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস‘ হিসেবে পালনের সিদ্ধান্ত নেয়। সেই থেকে দিনটি বিশ্বজুড়ে শ্রমিক অধিকার ও ন্যায্যতার প্রতীক হিসেবে পালিত হয়ে আসছে।

মহান মে দিবস উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান পৃথক বাণী দিয়েছেন।

শ্রমিক অধিকার আদায়ের ঐতিহাসিক এই দিনটি পালনের অংশ হিসেবে শুক্রবার (১ মে) সকাল ১০টায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজনে ‘বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে‘ আলোচনা সভা অনুষ্ঠিত হবে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

এদিকে দিবসটিকে ঘিরে শুক্রবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More