মহানন্দা থেকে নিখোঁজ কলেজছাত্রের মরদেহ উদ্ধার

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দড়িয়াপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া কলেজছাত্র মাহিনুজ্জামান মাহিনের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল দীর্ঘ প্রচেষ্টার পর তার মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে ।

এই বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ–সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম নিশ্চিত করেছেন।

নিখোঁজ মাহিন রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন এবং ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন। মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে মহানন্দা নদীতে গোসল করতে নেমে তিনি গভীর পানিতে তলিয়ে যান।

আজ বিকেল সাড়ে ৫টায় এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ–সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম জানান, “খবর পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরবর্তীতে রাজশাহী থেকে ডুবুরি দল আনা হয়। দীর্ঘক্ষণ উদ্ধার অভিযান চালানোর পর বিকেল সোয়া ৪টার তার মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।” এই ঘটনায় এলাকায় এবং মাহিনের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আলমগীর হোসেন

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More