শিরোনাম
২৫ ডিসেম্বর হাতিরঝিলে ‘ঢাকা উইন্টার হাফ ম্যারাথন ২০২৬’ সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ফজরের নামাজে নজিরবিহীন মুসল্লি, ২০টিরও বেশি দেশে আলোচনায় ‘রিজালুল ফজর’ উদ্যোগ ইনানীতে গ্যাস বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী আহত ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন শরীয়তপুরে আ. লীগ-বিএনপির সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, গুলিবিদ্ধ ২ পঞ্চগড়ে মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১.১ ডিগ্রি সেলসিয়াস পাকিস্তান সফর শেষে ঢাকা ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন ঢাকায় ‘রাইজ অ্যাবাভ অল ১০এক্স’, অংশ নিলেন ৫ হাজার তরুণ স্থায়ী ঠিকানা গোপালগঞ্জে কিন্তু বর্তমানে ঢাকায় থাকেন; বন্ধ অনেকের মোবাইল ব্যাংকিং
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

মদ্যপ অবস্থায় থানায় ঢুকে গালিগালাজ, ২ যুবদল নেতা বহিষ্কার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
মদ্যপ অবস্থায় থানায় ঢুকে গালিগালাজ, ২ যুবদল নেতা বহিষ্কার

মানিকগঞ্জের সিঙ্গাইরে থানায় মদ্যপ অবস্থায় অসদাচরণের ঘটনায় যুবদলের দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রবিবার (৬ এপ্রিল) বিকেলে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ–দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নৈতিক স্খলনজনিত অপরাধের সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে সিঙ্গাইর পৌর যুবদলের সদস্যসচিব শফিকুল ইসলাম ওরফে জীবন (৪৫) এবং পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য শফিকুল ইসলামকে (২৬) প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি, দলীয় সকল পর্যায়ের নেতা–কর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে শনিবার (৫ এপ্রিল) রাত ৯টার দিকে দুই যুবদল নেতা মদ্যপ অবস্থায় সিঙ্গাইর থানায় গিয়ে পুলিশের সঙ্গে অসদাচরণ করেন। এ সময় তারা থানায় আটক এক আসামিকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা চালান। পরে পুলিশ তাদের আটক করে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করে।

চন্দন/আল