শিরোনাম
৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬৭৪ অবহেলায় অরক্ষিত নওগাঁর ঐতিহাসিক জগদ্দল মহাবিহার
দীপ্ত নিউজ
বাংলাদেশ

ভোট দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
ভোট দিলেন প্রধানমন্ত্রী
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 

শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। রাজধানীর ধানমন্ডির ঢাকা সিটি কলেজ কেন্দ্রে প্রথম ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পরই ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন তিনি। এই ভোটগ্রহণ বিরতিহীন চলবে বিকেল ৪টা পর্যন্ত।

প্রধানমন্ত্রীর পরপরই ভোটাধিকার প্রয়োগ করেন তার কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল ও ছোট বোন শেখ রেহানা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ–৩ আসনের প্রার্থী হিসেবে নিজেকে ভোট দিতে পারছেন না। ঢাকার ধানমন্ডির ভোটার হিসেবে তিনি ভোট দেবেন ঢাকা সিটি কলেজ কেন্দ্রে। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ–৩ আসনের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে তিনি ঢাকায় ভোট দেবেন।

নির্বাচন কমিশনে (ইসি) দাখিলকৃত হলফনামায় শেখ হাসিনা তার বাসার ঠিকানা হিসেবে ধানমন্ডি ৫ নম্বর সড়কের ‘সুধাসদন’ উল্লেখ করেছেন। এই বাড়ি ঢাকা–১০ আসনের অন্তর্ভুক্ত। শেখ হাসিনা এই আসনের ভোটার। সে হিসেবে ঢাকা–১০ আসনের প্রার্থীকে ভোট দেবেন সরকারপ্রধান।

প্রসঙ্গত, ঢাকা–১০ আসনে পড়েছে ঢাকা সিটি কলেজ কেন্দ্র ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট ও কলাবাগান থানা। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে লড়ছেন চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদ।

 

এসএ/দীপ্ত নিউজ