শিরোনাম
‘সাফল্যের সাথে আগামির পথে’রাজশাহী পর্বে নাবিল গ্রুপের তিন শতাধিক ব্যবসায়িক পার্টনারের মিলনমেলা আমি বিদেশে যাইনি, আমাকে পাঠানো হয়েছে: মির্জা আব্বাস কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
দীপ্ত নিউজ
আন্তর্জাতিক

ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
ভূমিকম্পে কেঁপে উঠলো ফিলিপাইন
ছবি :সংগৃহিত

ফিলিপাইনের মধ্যাঞ্চলে আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে এই  ভূমিকম্প আঘাত হানে। তবে এখনও কোনো হতাহতের সংখ্যা ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল দেশটির প্রদেশের মূল দ্বীপের মিয়াগা গ্রামের ১১ কিলোমিটার দূরে। এটির গভীরতা ভূপৃষ্ঠ থেকে ৭ মাইল ছিল বলে জানায় যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

প্রদেশের পুলিশ প্রধান রলি বলেন, ‘ভূমিকম্পটি অনেক শক্তিশালী ছিল। যখন ভূকম্পন শুরু হয় আমি তখন ঘুমিয়ে ছিলাম। ভূমিকম্পের তীব্র আওয়াজে আমার ঘুম ভেঙে যায়।’

উল্লেখ্য মাটির অগভীরে যেসব ভূমিকম্পের সৃষ্টি হয় সেগুলো অন্যান্য ভূমিকম্পের তুলনায় অনেক ভয়ানক হয়। অগভীর ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণও সবচেয়ে বেশি হয়। তবে এখানে তাৎক্ষনিক কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এর আগে দেশটিতে ২০২২ সালের অক্টোবর মাসে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল।