ভিসা ছাড়াই এশিয়ার যে ৬ দেশ ঘুরতে পারবেন বাংলাদেশিরা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
বিদেশ ভ্রমণে অনেক সময় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসা প্রক্রিয়া।

বিদেশ ভ্রমণে অনেক সময় সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় ভিসা প্রক্রিয়া।

তবে বাংলাদেশি সাধারণ পাসপোর্টধারীদের জন্য এশিয়ার কয়েকটি দেশে আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে। কোথাও সম্পূর্ণ ভিসামুক্ত প্রবেশ করা যায়, আবার কোথাও পৌঁছানোর পর নেওয়া যায় ভিসা অন অ্যারাইভাল

যুক্তরাজ্যভিত্তিক হেনলি পাসপোর্ট ইনডেক্সের ২০২৬ সালের জুলাই সংস্করণ অনুযায়ী, বাংলাদেশি পাসপোর্টধারীরা আগাম ভিসা ছাড়াই বিশ্বের ৩৫টি গন্তব্যে ভ্রমণ করতে পারেন।

তবে, এশিয়া মহাদেশে বাংলাদেশিদের জন্য আগাম ভিসা ছাড়াই ভ্রমণের সুযোগ রয়েছে মোট ৬টি দেশে।

. ভুটান

হিমালয়ের কোলঘেঁষা ছোট অপূর্ব সৌন্দর্যময় দেশ ভুটান। এই দেশে যেতে বাংলাদেশিদের কোনো ভিসা লাগে না। দেশটির রাজধানী থিম্পু, বিখ্যাত টাইগার নেস্ট মনাস্টেরি, পুনাখা জং ও বরফে ঢাকা ফোবজিখা ভ্যালি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ।

. মালদ্বীপ

সমুদ্রবেষ্টিত মালদ্বীপে বাংলাদেশিরা ৩০ দিনের জন্য ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পেয়ে থাকেন। রাজধানী মালেতে গ্র্যান্ড ফ্রাইডে মসজিদ, মাছের বাজার ও ন্যাশনাল মিউজিয়াম দেখার মতো। বাজেট ভ্রমণকারীদের জন্য মাাফুশি দ্বীপ এবং ডাইভিংস্নরকেলিং প্রেমীদের জন্য হানিফারু বে অনন্য অভিজ্ঞতা দিতে পারে।

. শ্রীলঙ্কা

দক্ষিণে সাগরের বুকে অবস্থিত শ্রীলঙ্কায় যেতে বাংলাদেশিদের ‘ইভিসা’ নিতে হয়। এই ভিসা ৩০ দিনের জন্য বৈধ। প্রয়োজনে আরও ৩ মাস বাড়ানো যায়। সিগিরিয়া লায়ন রক, ইয়ালা ন্যাশনাল পার্কের বন্যপ্রাণী, আর গল ফোর্ট ও বিচ এই দ্বীপদেশের মূল আকর্ষণ।

. কম্বোডিয়া

দক্ষিণপূর্ব এশিয়ার প্রাচীন ইতিহাস আর প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর কম্বোডিয়া। এ দেশে বাংলাদেশিরা ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধা পান। বিখ্যাত আঙ্কর ওয়াট, রয়্যাল প্যালেস, সিলভার প্যাগোডা, আর সমুদ্রপ্রেমীদের জন্য কোহ রং দ্বীপ ঘুরে আসা যেতে পারে।

. তিমুরলেসতে (পূর্ব তিমুর)

এশিয়ার লুকানো রত্ন তিমুরলেসতে বাংলাদেশিরা ‘ভিসা অন অ্যারাইভাল’ সুবিধায় ভ্রমণ করতে পারেন। রাজধানী দিলির ক্রিস্টো রেই ভাস্কর্য, আতাউরো দ্বীপের সামুদ্রিক জীববৈচিত্র্য এবং মাউন্ট রামেলাউ ট্রেক পর্যটকদের জন্য অসাধারণ অভিজ্ঞতা।

. নেপাল

বাংলাদেশিদের জন্য নেপাল অন্যতম প্রিয় গন্তব্য। কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরসহ নির্ধারিত প্রবেশপথে ‘অন অ্যারাইভাল ভিসা’ পাওয়া যায়। পাহাড়প্রকৃতির দেশ নেপালে কাঠমান্ডু ভ্যালির ঐতিহাসিক মন্দির, পোখরার অন্নপূর্ণা রেঞ্জের দৃশ্য এবং এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক বিশ্বজুড়ে বিখ্যাত।

উল্লেখ্য, আগাম ভিসা ছাড় বা ভিসা অন অ্যারাইভাল সুবিধা থাকলেও ভ্রমণের আগে সংশ্লিষ্ট দেশের সর্বশেষ প্রবেশনীতি যাচাই করা প্রয়োজন।

 

এসএ

 

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More