শিরোনাম
সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড বাংলাদেশের ‘জয় কেড়ে’ নিলো আফগানিস্তান যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা আগাম প্রস্তুতিতে ডেঙ্গুতে মৃত্যুহার ৪০ শতাংশ কমেছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর গাড়িতে হামলা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
ব্রাহ্মণবাড়িয়ায় তাহেরীর গাড়িতে হামলা

ব্রাহ্মণবাড়িয়ায় আলোচিত ইসলামী বক্তা মুফতি মো. গিয়াস উদ্দিন আত্ব–তাহেরীর গাড়িতে হামলা চালানো হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শহরের টিএ রোডে এ হামলা হয়।

ভারতে মহানবী মোহাম্মদকে (সা.) নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন আয়োজনের প্রেক্ষিতে শহরে এসেছিলেন মুফতি গিয়াস উদ্দিন আত্ব–তাহেরী। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজক ছিল জেলা আহলে সুন্নাত ওয়াল জামাত। তবে নিরাপত্তাজনিত কারণে আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতারা কর্মসূচিটি বাতিল ঘোষণা করেন।

অন্যদিকে মুফতি গিয়াস উদ্দিন আত্ব–তাহেরীর ব্রাহ্মণবাড়িয়া শহরে প্রবেশের বিরোধীতা করে ‘সম্মিলিত কাওমি প্রজন্ম ব্রাহ্মণবাড়িয়া’ নামের একটি সংগঠন জেলা প্রেসক্লাবের সামনে পাল্টা অবস্থান কর্মসূচি দিয়েছিল।

জানা যায়, দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের টিএ রোডের ফকিরাপুল ব্রিজের ওপর সঙ্গীয় লোকজনকে নিয়ে গাড়িতে ওঠে মুফতি গিয়াস উদ্দিন আত্ব–তাহেরী। সেখান থেকে কাউতলী এলাকায় যাওয়ার পথে টি এ রোডে উপস্থিত একদল মাদ্রাসা ছাত্র চারদিক থেকে ঘেরাও করে তার গাড়িতে হামলা চালায়। ছাত্ররা মুফতি গিয়াস উদ্দিন আত্ব–তাহেরীর গাড়িটি ভাঙচুর করে। তারা গাড়ি থেকে গিয়াস উদ্দিন আত্ব–তাহেরীকে বের করার চেষ্টা করে। তবে দ্রুত গাড়ি নিয়ে ওই স্থান ত্যাগ করেন মাওলানা তাহেরী ও তার সঙ্গীরা।

এ বিষয়ে গিয়াস উদ্দিন আত্ব–তাহেরী বলেন, ‘বেলা আড়াইটার দিকে ফকিরাপুল (ঘোড়াপট্টিসেতু) থেকে কাউতলী যাওয়ার পথে টি এ রোডের জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার বরাবর পৌঁছলে মাদ্রাসাছাত্ররা গাড়িতে হামলা ও ভাঙচুর করে। গাড়ির ভাঙা কাঁচের কণা আমাদের গায়ে পড়ে। তারা আমাদের কোনো কথা শুনতে চায়নি। বিষয়টি সদর থানা পুলিশকে জানিয়েছি। আমি দ্রুতই অভিযোগ করব।’

এ বিষয়ে জানতে চাইলে সম্মিলিত কাওমি প্রজন্মের সমন্বয়ক কাজী সাইফুর রহমান মুন্না বলেন, ‘প্রশাসন অনুমতি না দেয়ার পরও তারা এসেছিলে। মাদ্রাসার ছাত্র ও তৌহিদী জনতা বলতে চেয়েছিলে– আপনারা চলে গেলে ভালো হয়। এ নিয়ে ফকিরাপুলে হাতাহাতি হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন বলেন, ‘টিএ রোড দিয়ে যাওয়ার সময় তাঁর (মাওলানা গিয়াস উদ্দিন আত্ব–তাহেরী) গাড়িতে ঢিল মারা হয়। গাড়ির সামনে ও সাইডে ঢিল পড়ে। তাঁর একটি প্রোগ্রাম ছিল। এ বিষয়ে গোয়েন্দা রিপোর্ট ছিল– প্রোগ্রাম করতে এলে ঝামেলা হতে পারে। আমরা বলেছিলাম ডিসি সাহেবের অনুমতি ছাড়া যাতে প্রোগ্রাম না করে। তাহেরী সাহেব আমাকে ফোন করে গাড়িতে হামলার অভিযোগ জানিয়েছেন। বলেছি লিখিত দিলে ব্যবস্থা নেব।’