বুধবার ‘ব্যাংক হলিডে’, বন্ধ থাকবে লেনদেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
আগামীকাল বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে। এ উপলক্ষ্যে দেশে সব তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

প্রতি বছর পহেলা জুলাই ব্যাংকখাতে অর্ধবার্ষিক সমাপনীহিসেবে বিবেচিত হয়। এ সময় ব্যাংকগুলো ছয় মাসের হিসাবনিকাশ মিলিয়ে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন তৈরি করে। তাই কাজের সুবিধার্থে এদিন ‘ব্যাংক হলিডে’ হিসেবে পালন করা হয়।

আগামীকাল বুধবার (১ জুলাই) ব্যাংক হলিডে। এ উপলক্ষ্যে দেশে সব তফসিলি ব্যাংকের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। তবে, বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় এবং কিছু গুরুত্বপূর্ণ শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

এসব কার্যালয়ে শুধু প্রশাসনিক ও হিসাবসংক্রান্ত কাজ পরিচালিত হবে, গ্রাহকদের কোনো ধরনের ব্যাংকিং সেবা দেওয়া হবে না।

এছাড়া, এদিন বাংলাদেশের দুই স্টক এক্সচেঞ্জ— ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বন্ধ থাকবে।

বাংলাদেশ ব্যাংক বিধান অনুযায়ী প্রতি বছর ১ জুলাই এবং ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ পালন করা হয়।

প্রসঙ্গত, ২০২৬ সালে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি এবং ব্যাংক হলিডেসহ তফসিলি ব্যাংকগুলোর মোট ছুটি সংখ্যা ২৮ দিন।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More