শিরোনাম
দীপ্ত নিউজ
ঢাকা বিভাগ

বেল পারাকে কেন্দ্র স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বেল পারাকে কেন্দ্র স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা
স্বেচ্ছাসেবক লীগের নেতাকে কুপিয়ে হত্যা

 

টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির সীমানা এবং বেল পারাকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের অন্তত ৭ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে উপজেলার ভাদ্রা ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত রাজিব হোসেন (৩০) উপজেলার ভাদ্রা গ্রামের আলম মিয়ার ছেলে। তিনি ভাদ্রা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সিনিয়ির সহ–সভাপতি।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম জসিম উদ্দিন বলেন, ভাদ্রা গ্রামের আজাহার ও রাজিবের মধ্যে জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার সকালে সেই জের ধরে বিরোধপূর্ণ জমিতে একটি বেল কাছ থেকে বেল পাড়া নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে আজাহার ও তার পরিবারের লোকজন ধারালো অস্ত্র দিয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিবকে কোপাতে থাকে।

এসময় পরিবারের লোকজন বাধা দিতে গেলে তাদেরকেও কুপিয়ে আহত করা হয়। পরে আহতদের উদ্ধার করে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রাজিবকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানিয়েছেন ওসি।

সুমন/ আল/ দীপ্ত সংবাদ