শিরোনাম
কমিশন না পেয়ে বাস কাউন্টার বন্ধ করলেন যুবদল নেতা, খুললেন বিএনপি নেতা ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’ ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট স্থগিত হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী খেয়াল করে দেখুন, জামায়াত-শিবিরের ভালো বন্ধু নেই: রাশেদ খাঁন দলিল নিবন্ধন কোন মন্ত্রণালয়ের অধীন থাকবে, জানালেন মন্ত্রী আসাদুজ্জামান হাইপ্রেশার নিয়ন্ত্রণ করতে রাতে যে খাবারগুলো এড়িয়ে চলবেন বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান ১৪৭ পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ সভাপতি ব্রাজিল-জাপান প্রীতি ম্যাচ২০ মিনিটের মধ্যে ২ গোল খেল ব্রাজিল, শোধ ১টি
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অধিদফতর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে যে তথ্য দিলো আবহাওয়া অধিদফতর
ছবি: সংগৃহীত

অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। শুক্রবার (২৪ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে অধিদফতর।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের দুই,এক জায়গায় হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

ঢাকায় বাতাসের গতি ও দিক দক্ষিণ–পশ্চিম/পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬–১২ কিলোমিটার। আগামী তিন দিনের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। ঢাকায় আজ সূর্যস্ত সন্ধ্যা ৬টা ১১ মিনিটে। শনিবার সূর্যোদয় হবে ৫টা ৫৮ মিনিটে।

এফএম/দীপ্ত সংবাদ