শিরোনাম
অপারেশন ক্লিন হার্ট করার পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ১২৩ বছরেও চশমা ছাড়াই কোরআন পাঠ, সেই আব্বাস আলী আর নেই টঙ্গীতে ওষুধ তৈরির কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট সরকারি স্কুলে ভর্তি: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানালো বাংলাদেশ সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক বিদ্যালয়ে নারী শিক্ষকের সঙ্গে প্রধান শিক্ষকের মারামারি, ভিডিও ভাইরাল টিভিতে আজকের খেলা বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ মারা গেছেন প্রবাসীদের হয়রানি কমাতে বিশেষ আদালত, চালু হবে প্রবাসী কার্ড
দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের গণমিছিলে উত্তাল ফেনী

Deepto News : দীপ্ত নিউজ
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের গণমিছিলে উত্তাল ফেনী
শিক্ষার্থীদের গণমিছিলে উত্তাল ফেনী

বৃষ্টিকে উপেক্ষা করে শিক্ষার্থী–জনতাকে হত্যার প্রতিবাদ ও ৯ দফা দাবি বাস্তবায়নে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের গণমিছিলে উত্তাল হয়ে উঠে ফেনী শহর।

শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর শহরের জহিরিয়া মসজিদের সামনে থেকে এ গণমিছিল শুরু হয়।

জানাগেছে, ‘প্রার্থনা ও ছাত্র জনতার গণমিছিল’ কর্মসূচির অংশ হিসেবে জুমার নামাজের পর শহরের জহিরিয়া মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ইসলামপুর রোড হয়ে খেজুর চত্বরে আসলে তারা সড়কে বসে অবস্থান নেন। এ সময় পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেন তারা। প্রায় ৩০ মিনিট সেখানে অবস্থান করে মোনাজাত করা হয়। পরে আবারও মিছিল নিয়ে শহীদ শহীদুল্লা কায়সার সড়কে যান শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা– ‘মুক্তিযুদ্ধের চেতনা, রাষ্ট্র করোর বাপের না’, ‘আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই,’ ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ ‘তুমি নও আমি নই, রাজাকার রাজাকার’, ‘কোটা না মেধা, মেধা মেধা’ স্লোগান দেন।

এদিকে গণমিছিল ঘিরে শহরের জহিরিয়া মসজিদ, ইসলামপুর রোড ও ট্রাংক রোডে পুলিশের সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, যৌক্তিক দাবির আন্দোলনে আমাদের ভাই–বোন ও সাধারণ মানুষের ওপর যে ন্যাক্কারজনক হামলা চালিয়ে হত্যা করছে এসবের প্রতিবাদের ভাষা নেই। দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহার করে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এ আন্দোলন চলবে।

উল্লেখ্য, আজ শুক্রবার মসজিদে মসজিদে জুমার নামাজের পর দোয়া–কবর জিয়ারত, নামাজ শেষে ছাত্র–জনতার গণমিছিলের ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

মামুন / আল / দীপ্ত সংবাদ