শিরোনাম
কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস, থামবে যেসব স্টেশনে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ বার্তা প্রধানমন্ত্রীরসপ্তাহে অন্তত দুই দিন আধা ঘণ্টা করে সময় দিন দুর্গাপূজার ছুটিতে কক্সবাজারে ৬ লাখ পর্যটক সমাগমের প্রত্যাশা বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলে নেই বড় দুই তারকা ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে সেনা মোতায়েনের প্রয়োজন নেই: ইসি সৌদিগামী ৮৯ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৪ হাজার যাত্রী মার্কিন নির্বাচনের আগে তেলের দাম বাড়ানোর চেষ্টা করছে হুতিরা: ট্রাম্প ৪৫তম বিসিএস৩২১ দিনেও গেজেট হয়নি, অনিশ্চয়তায় ১৮০৭ সুপারিশপ্রাপ্তরা যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত: অর্থমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ৯ নভেম্বর
দীপ্ত নিউজ
বাংলাদেশ

বুধবার বন্ধ থাকবে গাবতলী-নবীনগর সড়কে যান চলাচল

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
বুধবার বন্ধ থাকবে গাবতলী-নবীনগর সড়কে যান চলাচল

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে ভিভিআইপিদের নিরাপত্তা ও চলাচল নির্বিঘ্ন করার লক্ষ্যে ভোর ৩টা থেকে সকাল ৮টা (৫ ঘণ্টা) পর্যন্ত গাবতলী–আমিন বাজার–সাভার–নবীনগর সড়কে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ মার্চ) এক তথ্য বিবরণীতে এসব নির্দেশনা বলা হয়।   

এ সময়ে গাবতলী থেকে ঢাকা বহিঃগমনকারী যানবাহনগুলো বিকল্প রুট হিসেবে মিরপুর মাজার হয়ে বেড়িবাঁধ দিয়ে ধউর–আশুলিয়া–বাইপাইল রুট এবং উত্তরা–আব্দুল্লাহপুর–টঙ্গী–গাজীপুর চন্দ্রা রুট ব্যবহার করবে।

ঢাকা–আরিচা ও ঢাকা–টাঙ্গাইল মহাসড়ক ব্যবহারকারী ঢাকা অভিমুখী ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া সব ধরনের যানবাহনকে আগামী ২৬ মার্চ ভোর ৩টা থেকে সকাল ৮টা পর্যন্ত বিকল্প গমনাগমন পথ ব্যবহার করার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা গাবতলী–আমিন বাজার–সাভার হয়ে জাতীয় স্মৃতিসৌধে প্রত্যুষে পুষ্পস্তবক অর্পণ শেষে একই পথে ঢাকা ফিরে আসবেন।

 

এসএ