শিরোনাম
সেনাপ্রধানকে পাশে বসিয়ে দুর্গম পথে গাড়ি চালিয়ে মহড়া দেখলেন প্রধানমন্ত্রী রোগ হওয়ার আগেই আগাম বার্তা জানাবে অ্যাপ গৃহবধূ হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড‘বিয়ে নারীর ওপর আধিপত্যের লাইসেন্স নয়’ পড়ার পাশাপাশি বাঁশের তালাই তৈরি করে সংসার চালাচ্ছেন প্রতিবন্ধী ৩ বোন নব পুত্রবধূ আনতে যাওয়ার পথে দুর্ঘটনায় স্বামী নিহত, আশঙ্কাজনক স্ত্রী ১১৫ জনের বেশি মানুষকে সরাসরি হত্যা করেছেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর শ্রমিক অসন্তোষ:‘কাজ নেই, মজুরি নেই’ নীতিতে আশুলিয়ায় ২০ কারখানা বন্ধ রাইজ অ্যাবাভ অল ১০এক্সদশম আসর নিয়ে ফিরছে দেশের সবচেয়ে বড় পাবলিক স্পিকিং ইভেন্ট বকেয়া গ্যাস বিল নিয়ে তিতাসের সতর্কবার্তা কার্যক্রম নিষিদ্ধ ঝিনাইদহ জেলা যুবলীগের সদস্য বাসের আলম আটক
দীপ্ত নিউজ
ক্রিকেট

বিসিবির দেয়া কষ্ট নিয়ে চলে যাচ্ছেন অ্যালান ডোনাল্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিসিবির দেয়া কষ্ট নিয়ে চলে যাচ্ছেন অ্যালান ডোনাল্ড

অ্যালান ডোনাল্ড বিশ্বকাপের পর চুক্তি নবায়ন করবেন না, এ গুঞ্জন কদিন আগেই ছড়িয়ে পড়েছে। বিশ্বকাপে বাংলাদেশ পেস আক্রমণ প্রত্যাশা অনুযায়ী, ভালো না করায় কিছুটা সমালোচিতও হচ্ছিলেন প্রোটিয়া কিংবদন্তি। বাংলাদেশ দলের পেস বোলিং কোচ বিশ্বকাপের শেষ মুহূর্তে আলোচিত ‘টাইমড আউট’ নিয়ে বাংলাদেশ দলের বিপক্ষে অবস্থান নিয়ে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁর কাছে ব্যাখ্যা চাওয়ার আগেই ডোনাল্ড আজ পুনেতে টিম মিটিংয়ে দলকে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে পরশু অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটাই তাঁর বাংলাদেশের হয়ে শেষ।

ডোনাল্ডের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে বিশ্বকাপ দিয়েই। তার সময়ে বাংলাদেশের পেস বোলারদের উন্নতি হয়েছে চোখে পড়ার মতো। আগের বোলিং কোচ ওটিস গিবসনের সময় থেকে পেসারদের দিনবদলের যে শুরু, সেটিকেই আরও এগিয়ে নিয়ে যান ডোনাল্ড। যদিও চলতি বিশ্বকাপে ঠিক প্রত্যাশা পূরণ করতে পারেননি পেসাররা।

তবে তার কাজে খুশি বলেই বিসিবি তাকে দায়িত্বে রেখে দিতে চেয়েছিল বলে জানালেন জালাল ইউনুস। তিনি বললেন, বিশ্বকাপের শুরুর দিকেই নিজের সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ডোনাল্ড।

ডোনাল্ড গণমাধ্যমকে জানান, ‘এখানে আমাকে এমন কিছু নিয়ে কটাক্ষ করা হয়েছে যা নিয়ে আমি বেশ লজ্জিত ছিলাম যা খেলার ইনটিগ্রিটিকে ক্ষতিগ্রস্ত করে। টিম মিটিংয়ে বেশ কয়েকজন ছিল যারা কি না বলেছে আমি শেষ হয়ে গেছি। হয়ত এটা বিশ্বকাপের পর হওয়ার কথা ছিল। কেউ একজন বলেছে আমার শেষ করা দরকার, আমি জানি সেটা কে।

আচ্ছা ঠিকাছে কোনো সমস্যা নেই। আমি বাড়ি চলে যাচ্ছি আমার পরিবারের কাছে।‘

তবে বাংলাদেশের পেস বোলারদের সঙ্গে কাজ করাটাকে সুন্দর স্মৃতি হিসেবেই মনে রাখবেন তিনি, ‘এখানে বেশ ভালো একটি সময় আমি কাটিয়েছি। পেস বোলিং কোচ হিসেবে এই গ্রুপটির সাথে দারুণ একটি যাত্রা ছিল আমার। তারা যা অর্জন করেছে তা নিয়ে আমি বেশ গর্বিত। আমি তাদের অনেক মিস করব।‘

 

মোরেশেদ আলম/দীপ্ত নিউজ