মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমায় থাকবে সাত জোড়া বিশেষ ট্রেন

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নেওয়া মুসল্লিদের যাতায়াত সহজ করতে বাংলাদেশ রেলওয়ে সাত জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) রেল মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুবর্ণ এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস, কক্সবাজার এক্সপ্রেস, ট্যুরিস্ট এক্সপ্রেস ও বনলতা এক্সপ্রেসসহ সব আন্তঃনগর ট্রেন ৩১ জানুয়ারি রাত ১২:০১টা থেকে ২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাত পর্যন্ত টঙ্গী স্টেশনে দুই মিনিটের যাত্রাবিরতি দেবে।

এছাড়া, ইজতেমা চলাকালে জয়দেবপুর কমিউটার ট্রেনের সাপ্তাহিক ছুটির দিন পরিবর্তন করে শনিবারের পরিবর্তে শুক্রবার করা হয়েছে।

২ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের দিন তুরাগ কমিউটার ট্রেন চলাচল স্থগিত থাকবে। পাশাপাশি ১১, ১২, ৪৫, ৪৬, ৯ ও ১০ নম্বর মেইল ট্রেন সেদিন বন্ধ থাকবে।

বর্ধিত যাত্রী চাপ সামলাতে বিশেষ ট্রেন পরিচালনার পাশাপাশি এক্সপ্রেস, কমিউটার ও লোকাল ট্রেনে অতিরিক্ত বগি সংযুক্ত করা হবে।

এছাড়া, ভ্রমণকারীদের সুবিধার্থে টঙ্গী স্টেশনে অস্থায়ী বুকিং কাউন্টার খোলা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More