শিরোনাম
মিরপুর যাত্রীবাহী বাসে আগুন, গ্রেপ্তার ২ ভালোবাসার টানে রাজবাড়ীতে চীনা যুবক জ্যাকি, করলেন বিয়ে নারী ও প্রতিবন্ধী উদ্যোক্তাদের ৭০ লাখ টাকা পর্যন্ত আয় করমুক্ত: অর্থমন্ত্রী কোনো ফ্যাসিবাদী শক্তি ও সন্ত্রাসের স্থান এদেশে হবে না: জামায়াত আমির কেউ যদি দণ্ডপ্রাপ্ত অপরাধী হন, তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সংসদে প্রশ্নের পর হ্যান্ডকাফ-বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে ট্রাইব্যুনালে জিয়াউল আহসান এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল জোহানেসবার্গ টেস্টশুরুতেই মার্করামকে ফেরালেন পেসার মাহমুদ
দীপ্ত নিউজ
খেলা

বিশ্বকাপের আলোচিত বিষয় ‘সেমি-অটোমেটেড অফসাইড টেকনোলজি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বিশ্বকাপের আলোচিত বিষয় ‘সেমি-অটোমেটেড অফসাইড টেকনোলজি’

এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত আলোচিত বিষয় অফসাইড রিভিউ। প্রতি ম্যাচেই গোল হওয়ার পর অপেক্ষায় থাকতে হচ্ছে বেশকিছু সময়। প্রযুক্তির ছোঁয়ায় এরইমধ্যে বাদ হয়েছে অনেক গোল।

পূর্বের বিশ্বকাপ গুলোতে লাইন্সম্যান পতাকা তোলার পরে অনেক আক্রমণই থেমে যেত। কিন্তু এবার গোল উদযাপনের পরও তা বাদ যাচ্ছে। এর মূলে রয়েছে ‘সেমি-অটোমেটেড অফসাইড টেকনোলজি’। এই প্রযুক্তির কারণে এবারের বিশ্বকাপে গোল হওয়ার পরও অপেক্ষায় থাকতে হচ্ছে অফসাইড প্রিভিউয়ের।

পাশাপাশি রয়েছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বা ভি এ আর। প্রতিটি স্টেডিয়ামের ছাদের নিচে বসানো আছে ১২টি ট্র্যাকিং ক্যামেরা। এগুলো ম্যাচের বল এবং প্রতি খেলোয়াড়ের ২৯টি ডেটা পয়েন্টের ওপর নজর রাখে। তাদের সঠিক অবস্থানের সিগন্যাল ডেটা প্রতি সেকেন্ডে ৫০ বার করে পৌঁছে যায় ম্যাচ কর্মকর্তাদের কাছে।

প্রযুক্তির ছোঁয়ায় বাদ যায়নি খেলার বলও। আল রিহলা নামের বলটির ভেতরে আলাদা মোশন সেন্সর বসানো আছে। এই সেন্সর প্লেয়ারের হাত-পায়ের অবস্থানের তথ্যের সঙ্গে বলের মোশন সেন্সরের ডেটা সমন্বয় করে তাৎক্ষণিকভাবে ‘ভিডিও অপারেশন রুম’-এর কর্মকর্তাদের জানিয়ে দেয়।

বিশ্বকাপের আগে লাইন্সম্যানদের প্রযুক্তির সাথে পরিচিত করতে বিশেষ প্রশিক্ষণও দিয়েছে ফিফা।