শিরোনাম
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা সাজেক ভ্রমণের নিষেধাজ্ঞা প্রত্যাহার দুর্গাপূজা ঘিরে ২১ অক্টোবর পর্যন্ত শিথিল সাজেক সড়কের অবরোধ মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে রিয়াদ ও দাম্মামের সব ফ্লাইট স্থগিত করল বিমানর সব ফ্লাইট স্থগিত করল বিমান ইসরায়েলি প্রেসিডেন্টের বক্তব্যের সময় বাংলাদেশ প্রতিনিধি দলের ওয়াকআউট টেস্টে সময় নষ্টআইসিসির শাস্তি পেলেন আফগান ক্রিকেটার ছয় মাসে ৬০টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞাত আয়বহির্ভূত সম্পদপিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলের কারাদণ্ড উন্মুক্ত হলো মালয়েশিয়ার শ্রমবাজার, কর্মী নিয়োগের ঘোষণা
দীপ্ত নিউজ
রাজশাহী বিভাগ

জাতীয় সংগীত পরিবর্তন ইস্যুতে যা বললেন ধর্ম উপদেষ্টা

দীপ্ত নিউজ ডেস্ক
দীপ্ত নিউজ ডেস্কপ্রকাশ :
জাতীয় সংগীত পরিবর্তন ইস্যুতে যা বললেন ধর্ম উপদেষ্টা

জাতীয় সংগীত পরিবর্তন নিয়ে ভাবা হচ্ছে না জানিয়ে ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন বলেছেন, বিতর্ক সৃষ্টি করে এমন কিছু অন্তর্বর্তী সরকার করবে না।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশন পরিদর্শন এবং মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মালম্বী ও সুধিজনদের সাথে মতবিনিময় আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা হলাম অন্তর্বর্তীকালীন সরকার। আমাদের দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশনকে ঢেলে সাজিয়ে অবাধ সুষ্ঠু নির্বাচন দিয়ে নির্বাচিত দলকে ক্ষমতা হস্তান্তর করা।

ধর্ম উপদেষ্টা আরও বলেন, মাদ্রাসার ছাত্রদের পূজোর সময় তাদের সম্পৃক্ত করতে বলেছি তারা মন্দির পাহারা দিবে। যারা ধর্মীয় উপাসনালয়ে হামলা করে তারা মানবতার শত্রু। তারাই ক্রিমিনাল। আমরা ক্রিমিনালদের ধরে আইনের আওতায় আনার জন্য ব্যবস্থা নিচ্ছি।

মতবিনিময় সভায় রাজশাহী বিভাগীয় ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আদনান/ আল/ দীপ্ত সংবাদ