
বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তান হাইকমিশনার

বিএনপি নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকা নিযুক্ত পাকিস্তান নতুন হাইকমিশনার ইমরান হায়দার।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পাশাপাশি আরও উপস্থিত ছিলেন– বিএনপি স্থায়ী কমিটি ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসন পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ।
এসএ








