বাস-অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চট্টগ্রামের আনোয়ারায় বাস–অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) রাতে পটিয়া–আনোয়ারা–বাঁশখালী পিএবি সড়কের ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটিয়া থানার জিরি গ্রামের বাসিন্দা শফিউল আলমের স্ত্রী কোহিনুর আকতার, তাদের দুই ছেলে মিরাজ এবং মানিক। এ দুর্ঘটনায় কহিনুরের মেয়ে সুমাইয়া গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

পুলিশ জানায়, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের শিকলবাহা ক্রসিং থেকে নিহত কোহিনুর তিন ছেলেমেয়ে নিয়ে সিএনজি চালিত অটোরিকশা নিয়ে চাতরি চৌমুহনীর দিকে যাচ্ছিলেন। এসময় ডাকপাড়া ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে–মুচড়ে গেলে ঘটনাস্থলেই কোহিনুর আকতার নিহত হন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কোহিনুরের দুই ছেলে মিরাজ, মানিক ও শিশু সুমাইয়াকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা মিরাজ ও মানিককে মৃত ঘোষণা করেন।

 

রুনা আনসারী/আফ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More