দীপ্ত নিউজ
চট্টগ্রাম বিভাগ

বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বান্দরবানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ নারীর মৃত্যু

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দেওয়াই হেডম্যান পাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন নারীর মৃত্যু হয়েছে।

রবিবার (১৩ জুলাই) মধ্যরাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– রাংলাই হেডম্যান পাড়া এলাকার রেংথেন ম্রোর মেয়ে তুমলে (১৭), মৃত পারাও ম্রোর স্ত্রী উরকান (৭১), মৃত মেরাও ম্রোর স্ত্রী রওলেং ম্রো (৩৫)।

স্থানীয়দের দেওয়া তথ্য মতে, পাড়ার এক‌টি বৈদ্যুতিক ট্রান্সফরমার বি‌স্ফো‌রিত হয়ে তা‌র ছিঁড়ে যায়। সেই তারে জ‌ড়ি‌য়ে বিদ্যুস্পৃষ্ট হ‌য়ে একই প‌রিবা‌রের তিনজন ম্রো নারী ঘটনাস্থ‌লেই মারা যান। এছাড়া আরও কয়েকজন ওই তারে জড়িয়ে আহত হয়েছেন। সোমবার (১৪ জুলাই) সকালে আহতদের বান্দরবান সদর হাসপাতালে আনা হয়েছে।

বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যাচ্ছেন। তারা পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।

আল