দীপ্ত নিউজ
বাংলাদেশ

বান্দরবা‌নে কেএনএর হামলায় দুই সেনাসদস্য নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
বান্দরবা‌নে কেএনএর হামলায় দুই সেনাসদস্য নিহত

বান্দরবা‌নের রুমার দুর্গ‌ম এলাকায় অ‌ভিযা‌নের সময় কু‌কি‌চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) হামলায় দুই সেনাসদস্য নিহত হয়েছেন। এসময় সেনাবাহিনীর আরো দুই কর্মকর্তা আহত হয়েছেন।

মঙ্গলবার (১৬ মে) বিকেলে রুমার রেমাক্রীতে থিংদলতে পাড়া এবং রাঙামাটির বিলাইছড়ি থানার জারুলছড়ি সীমান্ত এলাকায় এ ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন: আলতাফ আহম্মদ ও মো. তৌহিদ। আহত হয়েছেন সেনা কর্মকর্তা ক্যাপ্টেন ইশতিয়াক আহম্মদ শওকত। অপরজনের নাম জানা যায়নি।

সেনাবা‌হিন‌ী জানায়, কু‌কি‌চিন ন‌্যাশনাল আর্মির সদস‌্যদের অবস্থানের খবর পেয়ে সেনাবা‌হিনীর এক‌টি দল ঘটনাস্থ‌লে যায়। সেনাবা‌হিনীর উপ‌স্থি‌তি টের পে‌য়ে কু‌কি‌চিন সদস‌্যর‌া আকস্মিক গুলি চালালে হতাহতের ঘটনা ঘটে।

 

এমি/দীপ্ত নিউজ