মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি দখল নিতে বাবার হাত-পা ভেঙে দিল ছেলে

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে বাড়ি দখলে নিতে ৭৮ বছরের বৃদ্ধ বাবা ধন মিয়াকে কুপিয়ে হাতপা ভেঙে দিয়েছেন তার ছেলে। এ সময় পায়ের রগ কেটে দেয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় রাতেই বৃদ্ধ ধন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

আহত ধন মিয়া তারাউলা গ্রামের মৃত কনাই মিয়ার ছেলে।

কান্না জড়িয়ে কণ্ঠে ধন মিয়া বলেন, ‘আমার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও এক মেয়ে। দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে আছে। আমি কৃষিজীবী। আমার দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে সাতটি বাড়ি দিয়েছি। আমি থাকি ছোট স্ত্রীর সঙ্গে। আমার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে।’

ধন মিয়া আরও বলেন, ‘তাকে বাড়ি দিলেও সে নিজে কিছু না করে আমার বাড়ির অর্ধেক দখলে নিয়েছে। এখন পুরো বাড়ি নিতে চায়। এ নিয়ে কথা কাটাকাটি হলে মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে হাতপা ভেঙে দেয়। পরে আমার ছোট স্ত্রীর দুই ছেলেসহ স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।’

ব্রাহ্মণবাড়িয়া ট্রমা হাসপাতাল সার্জন ডা. মো. সোলায়মান মিয়া জানান, ‘ধন মিয়ার হাতপায়ের হাড় ভেঙে গেছে। অস্ত্রের আঘাতে তার একটি হাত ও একটি পায়ের রগও কেটে গেছে। তাকে দ্রুত ঢাকা রেফার করা হয়েছে।’

নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম বলেন, ‘বিষয়টি জেনেছি। এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More