শ্রীলংকার কাছে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

২০তম এশিয়ান গেমসে শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট দলের ভাগ্যে ব্রোঞ্জ পদকও জুটলো না। শ্রীলংকার কাছে ৬৬ রানে পরাজিত হয়ে ব্রোঞ্জ পদক হারিয়েছে লিটন দাসের দল।

প্রথমে ব্যাটিং করতে নেমে লংকানরা ৯ উইকেটে ১৬৫ রান করে। জবাবে শ্রীলংকার বোলারদের তোপের মুখে বাংলাদেশের ইনিংস ১০২ রানে গুটিয়ে যায়।

আজকেও টস ভাগ্য সহায় ছিল না লিটনের। উইকেটের সুবিধা নিয়ে আগে ব্যাটিংয়ে নামে শ্রীলংকা। থারিন্দু রত্নায়েকে ৩২ বলে সর্বোচ্চ ৬৫ রান করেন। থারিন্দুর ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি ও ৫টি বাউন্ডারি। যদিও শুরুটা ভাল হয়নি। ৪ ওভারে ২১ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল লংকানরা।

ষষ্ঠ উইকেটে অধিনায়ক সাহান আারাচিগেকে সাখে নিয়ে থারিন্দু ৯৩ রান সংগ্রহ করে। এই জুটি লংকানদের লড়াকু ইনিংস গড়তে সহায়তা করে। সাহান ৩৭ বলে ৩৩ রান করেন।

মেহেদী, সাইফ ও মুস্তাফিজ ২টি করে উইকেট পান।

১৬৬ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশের দুই ওপেনার আউট হন শূন্য রানে। প্রথম দুই ওভারেই বাংলাদেশ দুই উইকেট হারায়। অধিনায়ক লিটন দাস আগের ম্যাচে করেছিলেন দুই রান। আজ প্রথম বলেই বোল্ড হয়ে গোল্ডেন ডাক নিয়ে সাজঘরে ফিরেছেন।

পাওয়ার প্লেতে বাংলাদেশ ৩০ রানে ৪ উইকেট হারায়।

নিয়মিত বিরতিতে উইকেট পতনে বাংলাদেশ কার্যত ম্যাচ থেকে ছিটকে যায়।

লোয়ার অর্ডারে নাসুম আহমেদ ২৮ বলে ২৬ রান করেছেন। এছাড়া ইয়াসির আলী ২১ ও পারভেজ হাসান ইমন ২০ রান করেছেন।

নুয়ান থুসারা, থারিন্দু, ভিজেওয়াকানাথ ও ওয়ানাজু ২টি করে উইকেট পেয়েছেন।

২০১০ সালে গুয়াংজু এশিয়ান গেমসে স্বর্ন, ২০১৪ ইনচন গেমস এবং ২০২৩ হাংজু গেমসে ব্রোঞ্জ পদক পেয়েছিল বাংলাদেশ। এবার ফিরতে হলো খালি হাতে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More