শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৫৬তম ম্যানেজমেন্ট ডে উদযাপন টেলিভিশনে আজকের খেলা (২৭ নভেম্বর ২০২৬) অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন মিমি চক্রবর্তী চকবাজারে প্লাস্টিকের গোডাউনে আগুন চলতি অর্থবছরে সম্মানী পাবেন ২ লাখ ৫৬ হাজার ইমাম-মুয়াজ্জিন ও খাদেম গোপালগঞ্জে অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডে কয়েকশ কোটি টাকার ক্ষয়ক্ষতি ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় চার দিনব্যাপী ‘ফ্রেঞ্চ কুইজিন ফেস্টিভাল’ শুরু উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ক্লাস বাদ দিয়ে মিছিলে যাওয়া শিক্ষকরা পর্যবেক্ষণে, আগামীতে আইনি ব্যবস্থা: শিক্ষামন্ত্রী
দীপ্ত নিউজ
বরিশাল বিভাগ

বরিশালে বিএনপির পদযাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
বরিশালে বিএনপির পদযাত্রা

অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষে বরিশালে পদযাত্রা করেছে বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে এ পদযাত্রা অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় সদর রোডের বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে এ পদযাত্রাটি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। এর আগে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বের কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাছের মোহাম্মদ রহমতুল্লাহ। সদস্য সচিব জাহিদুল করিম জাহিদের সঞ্চালনায় স্থানীয় নেতৃবৃন্দরা এতে অংশগ্রহণ করেন।

পদযাত্রায় বিএনপি নেতারা বলেন, বিদ্যুৎ বিল মানুষ সময়মতো পরিশোধ করা হয়েছে। তবে কেন কয়লার দাম বকেয়া পড়বে? আগের দিনের মত মানুষ বর্তমানে মোমবাতি কিনছে। বিদ্যুৎখাতে ব্যাপক দুর্নীতির জন্য আজ এ অবস্থা।

 

মর্তুজা জুয়েল/এমি/দীপ্ত নিউজ